এগিয়ে চলুন মিথুন, ক্ষতির সম্ভাবনা কন্যার


প্রকাশিত: ০২:৪৭ এএম, ০৬ এপ্রিল ২০১৬

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
কর্মে যেমন উন্নতি তেমন সুনাম যশ ও প্রশংসা লাভ হবে। বাণিজ্যিক সফর লাভদায়ক তথা বন্ধুত্ব সুদূরপ্রসারী হবে। না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক বলে প্রমাণিত হবে। দ্বিচক্রযান বর্জনীয়।

বৃষ (২১ এপ্রিল-২০ মে)
সংসার সমাজ কর্ম ও ব্যবসা-বাণিজ্যস্থলে আপনার গুরুত্ব বৃদ্ধি পাবে। সন্তানদের আচরণে মনকষ্ট বাড়বে। বাক্যপ্রয়োগে সতর্ক থাকুন, সেই সঙ্গে ভিড়ভাড় মিছিল মিটিং বর্জন করা সমীচীন হবে।

মিথুন (২১ মে-২০ জুন)
পাওনা টাকা আদায় হওয়ায় আর্থিক ভিত মজবুত হয়ে উঠবে। প্রেমীযুগলের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। শত্রু ও বিরোধীপক্ষের সব পরিকল্পনা নস্যাৎ করে আপনি দুর্বার গতিতে এগিয়ে চলবেন। মন সুর সংগীতের প্রতি ঝুঁকবে।

কর্কট (২১ জুন-২০ জুলাই)
অযাচিত ঝামেলা এড়াতে চোখ কান খোলা রাখুন, শত্রু ও বিরোধীপক্ষ সোচ্চার হয়ে আপনার গোপন প্রেম সব প্রকার প্ল্যান-প্রোগ্রাম বানচাল করে দিতে পারে। বিদেশ গমনের স্বপ্নস্বাধ পূরণ হবে।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
ব্যয়ভার রোধ করতে পারলে প্রচুর সঞ্চয় করতে সক্ষম হবেন। লটারি, ফাটকা জুয়া রেস শেয়ার প্রভৃতিতে বিনিয়োগ না করাই শ্রেয় হবে। দূর থেকে আসা ডাক বেকারদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে। শত্রুরা পরাস্ত হবে।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা অর্থের অভাবে আলোর মুখ দর্শন করবে না। অবশ্য কর্মক্ষেত্রে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনার প্রতি প্রসন্ন হবে। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তিদ্বারা ক্ষতির সম্ভাবনা প্রবল।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
আয় উপার্জন সমান হারে বেড়ে চলবে। মামলা-মোকদ্দমার রায় পক্ষে আসায় হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পাওয়ার পথ প্রশস্ত হবে। দাম্পত্য সুখ-শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সাথীর মতামতকে গুরুত্ব দিন।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
শিক্ষার্থীরা লেখাপড়ার পূর্ণফল প্রাপ্ত হবেন। কর্মক্ষেত্রে সামাজিক গুরুত্ব ও পদমর্যাদা বেড়ে ওঠবে। দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে মন বিষণ্ন হয়ে থাকবে। বেগবান যান এগিয়ে চলার আবশ্যকতা রয়েছে।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
আজকের প্রেম বন্ধুত্ব বিনিয়োগ ভ্রমণ বিবাহ শুভফল প্রদান করবে। বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হবে। দ্বিচক্র যান বর্জনীয়।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
পিতামাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে তথা তাদের কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা ও আশীর্বাদপ্রাপ্ত হবেন। প্রেম রোমান্স শুভ।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ব্যবসা-বাণিজ্যে লোকসান গুনতে গুনতে অবশেষে বন্ধ হয়ে পড়তে পারে। অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাকে অতিশয় জীর্ণ করে তুলবে। এতদসত্ত্বেও মন সুর সংগীত ধর্ম আধ্যাত্মিকতা ও পরোপকারের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে পড়বে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও খেলনা সামগ্রীর পসরা সাজবে। টাকা-পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাওয়ায় দিনের শেষে অর্থনৈতিক দুর্ভাবনা বাড়বে। বিদ্যশিক্ষায় ব্রতীদের জীবনটা ধন্য হবে।

আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।