সাংবাদিক নাজমুল আশরাফ গুরুতর অসুস্থ


প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ০৬ এপ্রিল ২০১৬

দীপ্ত টিভির বার্তা প্রধান নাজমুল আশরাফ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। কাজী মিডিয়া লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রোববার মধ্যরাতে অফিস থেকে বাসায় ফিরে তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন।

পরে ব্যথা আরো বাড়লে ভোর চারটায় তাকে রাজধানীর ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। নাজমুল আশরাফ হৃদরোগে আক্রান্ত হওয়ায় সোমবার সকালে ডা. অধ্যাপক বরেণ চক্রবর্তীর তত্ত্বাবধানে তার রক্তনালীতে রিং বসানো হয়েছে।

বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকের পরামর্শে আপাতত তার সঙ্গে দেখা না করতে সবাইকে অনুরোধ জানানো হয়েছে। নাজমুল আশরাফের দ্রুত সুস্থতা কামনায় সবার দোয়া চেয়েছে পরিবার।

এসএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।