জাল লাইসেন্স ও সার্টিফিকেট প্রতারক চক্রের ৩ সদস্য আটক


প্রকাশিত: ০৫:০৪ এএম, ০৭ এপ্রিল ২০১৬

রাজধানী থেকে জাল লাইসেন্স ও সার্টিফিকেট প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার রাতে তাদেরকে আটক করে র‌্যাব-৪।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক মুফতি মাহমুদ খান জানান, এ সময় তাদের কাছ থেকে তিন শতাধিক ড্রাইভিং লাইসেন্সের কাগজপত্র ও মেশিন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার) বেলা ১১টায় মিরপুর দক্ষিণ পাইকপাড়াস্থ র‌্যাব-৪ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

জেইউ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।