বিমানের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক, বিকাশে টাকা চাচ্ছে প্রতারক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৬ পিএম, ২৫ জানুয়ারি ২০২৫

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (বিক্রয় ও বিপণন) অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরটি হ্যাক হয়েছে। এ নম্বর থেকে একটি অসাধু চক্র বিভিন্ন জনের কাছে টাকা চাচ্ছে।

কেউ যেন প্রতারণা চক্রের ফাঁদে পা না দেয় এবং এ ধরনের কোনো বার্তায় সাড়া না দিতে অনুরোধ জানিয়েছে বিমান। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে বিমানের ফেসবুক পেজে এক পোস্টে এই দাবি জানানো হয়।

এর আগে জাগো নিউজের এই প্রতিবেদকের হোয়াটসঅ্যাপ নম্বরেও টাকা চাওয়া হয়। হোয়াটসঅ্যাপে মেসেজে বলা হয়, ‘আর্জেন্ট আমার ১৫ হাজার টাকা লাগবে। এই নম্বরে পাঠায় দিয়েন 01750536934। ১৫ হাজার বিকাশ পার্সোনাল খরচসহ।’

এমএমএ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।