খ্রিস্টানদের ধর্মীয় প্রধানের সঙ্গে ফখরুলের সৌজন্য সাক্ষাৎ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৮ এএম, ২০ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় প্রধান আর্চবিশপ বিজয় এন ডি ক্রুজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর কাকরাইলের আর্চবিশপ হাউজে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার, বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক জন গোমেজ প্রমুখ উপস্থিত ছিলেন।

কেএইচ/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।