বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহিদা রফিক আইসিইউতে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ০১ মার্চ ২০২৫

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ড. শাহিদা রফিককে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

শনিবার (১ মার্চ) সকালে হঠাৎ করে ডক্টর শাহিদা রফিকের রক্তচাপ একদম কমে যাওয়ায় চিকিৎসকরা দ্রুত তাকে আইসিইউতে স্থানান্তর করেন। তার কিডনি ও হার্ট স্বাভাবিকভাবে কাজ করছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা।

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার পিএস মুকছেদুর রহমান আবির জানান, বৃহস্পতিবার জাতীয় সংসদের এলডি হলে বিএনপির বর্ধিত সভাস্থলে গর্তে পড়ে পায়ে আঘাতপ্রাপ্ত হন তিনি। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা নেন। বিএনপির বর্ধিত সভায় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা তাকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পায়ের চিকিৎসা দেওয়া হয়।

ডক্টর শাহিদা রফিক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সহধর্মিণী।

কেএইচ/এএমএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।