ইফতার মাহফিলের নতুন তারিখ ঘোষণা করলো বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৬ পিএম, ০৯ মার্চ ২০২৫

রাজনৈতিক দলগুলো এবং পেশাজীবীদের সম্মানে বিএনপির ইফতার মাহফিলের নতুন সূচি প্রকাশ করা হয়েছে। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন।

রিজভী জানান, রাজনৈতিক দলের সম্মানে বিএনপির ইফতার মাহফিল আগামী ১৯ মার্চ ও পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিল হবে আগামী ২১ মার্চ।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত থাকবেন।

প্রসঙ্গত, রাজনৈতিক দলগুলোর সম্মানে বিএনপির পূর্ব নির্ধারিত ইফতার মাহফিল ছিল আজ, রোববার। অনুষ্ঠানটি গতকালই স্থগিত করা হয়।

শনিবার (৮ মার্চ) দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল (৯ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে যে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল, তা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট সবার অবগতির জন্য স্থগিতের সিদ্ধান্ত জানানো হলো।

কেএইচ/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।