দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আজ হুমকির মুখে: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৭ এএম, ০১ অক্টোবর ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আজ হুমকির মুখে, কিন্তু কেউ কিছু বলছে না।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ও শিববাড়ী পূজামণ্ডপ পরিদর্শনের পর তিনি আরও বলেন, আমরা বাংলাদেশের দক্ষিণ অংশে ফাইনাল খেলা দেখতে পাচ্ছি। এই সরকার কিছু বলছে না। মনে হয় তাদের প্রশ্রয় দিয়ে আনা হয়েছে।

মির্জা আব্বাস বলেন, দলমত, ধর্মমত নির্বিশেষে এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে হবে। আমি মির্জা আব্বাস আজকে এখানে বুক ফুলিয়ে বলে গেলাম, এই দেশকে আমরা স্বাধীন করেছি, ইনশাআল্লাহ স্বাধীন রাখবো। সবার সম্প্রীতি আমরা বজায় রাখবো। এই দেশকে কখনো আমরা পরাধীন হতে দেবো না।

আরও পড়ুন:
বাংলাদেশকে কেউ উপনিবেশে পরিণত করতে পারবে না: রিজভী

তিনি বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বাংলাদেশি। বিগত সময়ে আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করেছে, শুধু ভোট ব্যাংক বাড়াতে। যারা স্বাধীনতাবিরোধী ছিল, সে সময় হিন্দুদের হত্যা করেছে, তারা এখন হিন্দুদের কাছে ভোট চাইতে আসছে, হিন্দুরা বোকা না।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বাংলাদেশ থেকে যে সব হিন্দু চলে গেছে, তাদের বাড়িঘর আওয়ামী লীগের নেতাকর্মীরাই দখল করেছে, কোনো বিএনপির লোক দখল করেনি।

এমএইচএ/এসএনআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।