জিয়া-খালেদার কবরে মির্জা আব্বাসের শ্রদ্ধা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫১ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস/ছবি: সংগৃহীত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও ফাতেহা পাঠ করেন তিনি।

শ্রদ্ধা নিবেদনের সময় মির্জা আব্বাসের সঙ্গে বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কেএইচ/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।