শেকৃবিতে ক্রিয়াশীল সংগঠনের নেতাদের সম্মানে শিবিরের ইফতার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫১ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
শেকৃবিতে ছাত্রশিবির আয়োজনে ইফতার মাহফিল।

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেকৃবি শাখা।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে শেকৃবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. আবুল হাসান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান নাইমসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা ও প্রতিনিধিরাও এতে অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মো. আবুল হাসান বলেন, পবিত্র রমজান মাস আমাদের তাকওয়া অর্জনের শিক্ষা দেয়। তিনি উল্লেখ করেন, এমন তাকওয়া অর্জন করা প্রয়োজন, যার মাধ্যমে ক্যাম্পাসে কোনো রুমমেট, সিনিয়র, জুনিয়র, শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারীর ক্ষতি না হয়।

ক্যাম্পাসের সামাজিক সংগঠনগুলোর উদ্দেশে তিনি বলেন, শিক্ষার্থীদের পরামর্শ ও গঠনমূলক মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি যে কোনো সময় মতামত দেওয়ার আহ্বান জানান এবং শেকৃবি ছাত্রশিবির ও অন্যান্য সামাজিক সংগঠনের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

এমডি‌এ‌স‌এ/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।