আনোয়ারায় আওয়ামী লীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:১৬ এএম, ০৩ মে ২০২৬
সৈকত দত্ত/ফাইল ছবি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কার্যক্রম চালানোর অভিযোগে সৈকত দত্ত (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার (২ মে) উপজেলার কৈনপুরা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, আটক সৈকত দত্ত ওই গ্রামের মৃত নেপাল দত্তের ছেলে। তিনি চাতরী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি এলাকায় ফিরে এসে পুনরায় রাজনৈতিক কার্যক্রম চালানোর চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে।

আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার সুনির্দিষ্ট অভিযোগে তাকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

এমআরএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।