মতিঝিল ও মালিবাগে শিবিরের মিছিল


প্রকাশিত: ০৫:২১ এএম, ২৮ জানুয়ারি ২০১৫

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের চলমান অবরোধের সমর্থনে মতিঝিল ও মালিবাগে মিছিল করেছে জামায়াত শিবির নেতাকর্মীরা। বুধবার সাড়ে ৭টা থেকে পৌনে ৮টার মধ্যে জামায়াত কর্মীরা পৃথক দুটি স্থানে এ মিছিল করে।

সকাল সাড়ে ৭টায় মতিঝিলের কালভার্ট রোড এলাকায় মিছিল করে জামায়াত কর্মীরা। মিছিল শেষে পুলিশ আসার আগে সড়ক অবরোধ করে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। এসময় উপস্থিত ছিলেন-মতিঝিল থানা আমীর কামাল হোসাইন, সেক্রেটারি মুতাসিমবিল্লাহ, জামায়াত নেতা হামিদুর রহমান, নূর মোহাম্মদ, জয়নাল আবেদীন, হাফিজুল্লাহ, দেলোয়ার হোসেন, ছাত্রনেতা জুয়েল ও আফতাব প্রমূখ।

এদিকে মালিবাগ শহীদী মসজিদের সামনে থেকে সকাল পৌনে ৮টায় একটি মিছিল বের করে জামায়াত-শিবির নেতাকর্মীরা। মিছিলটি আবুল হোটেলের সামনে এসে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগরীর মজলিসে শুরা সদস্য মাওলানা হাবিবুর রহমান। উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য ইউসুফ আলী মোল্লা, আতাউর রহমান সরকার, শিবির নেতা মোস্তাফিজুর রহমান, মুরাদ হোসেন, আনিসুর রহমান, জামায়াত নেতা সুলতান মাহমুদ ও মাহবুবুর রহমান প্রমূখ।

এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।