২০ দলের বিশেষ মোনাজাত শুক্রবার
বিএনপি জোটের চলমান আন্দোলনে দলীয় নেতাকর্মীসহ নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে শুক্রবার দেশব্যাপী বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
বিবৃতিতে বলা হয়, চলমান আন্দোলনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের যে সমস্ত নেতা-কর্মী পুলিশ-র্যাব ও যৌথ বাহিনীর হাতে নিহত হয়েছেন, গোয়েন্দা পুলিশ ও যৌথ বাহিনীর দ্বারা ক্রসফায়ারে নিহত হয়েছেন এবং নাশকতার উদ্দেশ্যে সরকারি এজেন্ট দ্বারা নিক্ষিপ্ত পেট্রল বোমায় যে সমস্ত সাধারণ মানুষ মারা গেছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় ২০ দলীয় জোটের উদ্যোগে ৩০ জানুয়ারি শুক্রবার দেশব্যাপী জুম্মার নামাজ শেষে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
ঢাকাসহ দেশব্যাপী বিএনপি ও জোটের সকল পর্যায়ের নেতা-কর্মীকে ওইদিন মসজিদে মসজিদে যথাযোগ্য মর্যাদায় বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিলের কর্মসূচি সফলভাবে পালনের জন্য বিবৃতিতে অনুরোধ করা হয়েছে।
এএইচ/আরআই