আওয়ামী লীগের সংসদীয় দলের জরুরী বৈঠক রোববার
সংসদীয় দলের জরুরি বৈঠক ডেকেছে আওয়ামী লীগ।
আগামী ১ ফেব্রুয়ারি রোববার সংসদ অধিবেশন শেষ হওয়ার পর সংসদের ৯ম তলায় সরকারি দলের সভা কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
এতে সভাপতিত্ব করবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে সকলকে উপস্থিত থাকার জন্য চিফ হুইপ আ স ম ফিরোজ অনুরোধ জানিয়েছেন।