আবারো রিজভী আটক


প্রকাশিত: ১০:০৬ পিএম, ৩০ জানুয়ারি ২০১৫

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার গভীররাত পৌনে তিনটার সময় রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে আটক করে র‌্যাব। র‌্যাবের প্রেস উইং ও বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৪ জানুয়ারি রাতে ‘অসুস্থ’ রিজভীকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল দিবাগত রাত ১২টার পর যেকোনো সময় কাউকে না জানিয়ে রিজভী পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। পরে রাজধানীর বিভিন্ন বাসা থেকে সংবাদ সম্মেলন ও বিবৃতি পাঠিয়ে বিভিন্ন বক্তব্য ও কর্মসূচি ঘোষণা করতেন রিজভী।

এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।