মুগদা থানার জামায়াত আমীর আটক


প্রকাশিত: ০২:৩২ এএম, ৩১ জানুয়ারি ২০১৫

রাজধানীর মুগদা থানার জামায়াতে ইসলামীর আমীর শামসুর রহমানকে আটক করেছে মুগদা থানা পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে রাজধানীর মুগদা এলাকা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান।

তিনি জানান, শামসুর রহমান খিলগাঁও, সবুজবাগ, মতিঝিল ও শাহজাহানপুর এলাকায় ককটেল বিস্ফোরণ, পুলিশের ওপর হামলাসহ সকল ধ্বংসাত্মক কার্যকলাপের প্রধান সংগঠক, অর্থ সরবরাহকারী এবং পরিকল্পনাকারী।

শামসুর রহমান বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার হিসেবে কর্মরত বলেও জানিয়েছেন মাসুদুর রহমান।

জেইউ/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।