খালেদার কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের মানববন্ধন


প্রকাশিত: ০৬:০৫ এএম, ৩১ জানুয়ারি ২০১৫

২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অরবোধ ও হরতালের প্রতিবাদে বিএনপি চেয়ারপরসান খালেদা জিয়ার গুলশান কার্যালয়কে ঘিরে মানববন্ধন করেছে এসএসসি পরীক্ষার্থীরা।

শনিবার সকাল সাড়ে ১০টায় এ মানববন্ধন শুরু হয়। ৩০ মিনিটের এ মানববন্ধনে বাড্ডা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।

শিক্ষার্থীরা ৮৬ নম্বর রোডের মাথায় এসে অবস্থান করে। পরে ৯০ নম্বর রোডেও কিছুক্ষণ অবস্থান করে গুলশান কার্যালয়ের অভিমুখ থেকে ফিরে যায় তারা।

এমএম/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।