খালেদার কার্যালয়ে পরীক্ষার্থী ও অভিভাবকরা


প্রকাশিত: ০৬:৩২ এএম, ৩১ জানুয়ারি ২০১৫

এসএসসি পরীক্ষার্থীদের মানববন্ধনের পর বিএনপি চেয়ারপরসান খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে জড়ো হয়ে মানববন্ধন করছে তাদের অভিভাবকরা।

আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করছে তারা।

শনিবার বেলা পৌনে ১২টার দিকে মানববন্ধনে দাঁড়ায় অভিভাবকগণ। এ সময় তারা খালেদা জিয়াকে একটি স্মরকলিপি পেশ করেন।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে এসএসসি পরীক্ষার্থীরা মানববন্ধন করে। ৩০ মিনিটের এ মানববন্ধনে বাড্ডা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।

শিক্ষার্থীরা ৮৬ নম্বর রোডের মাথায় এসে অবস্থান করে। পরে ৯০ নম্বর রোডেও কিছুক্ষণ অবস্থান করে গুলশান কার্যালয়ের অভিমুখ থেকে ফিরে যায় তারা।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।