গুলশানে বিএনপিপন্থী ৬ মহিলা আইনজীবী আটক
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে ৬ মহিলা আইনজীবীকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাদেরকে আটক করা হয়।
এর আগে মোমবাতি ও পানি নিয়ে তারা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কার্যালয়ের ভিতরে যান। খালেদা জিয়ার সঙ্গে দেখা করে কার্যালয় থেকে বের হওয়ার পরপরই তাদের আটক করে পুলিশ।
এদিকে শনিবার সন্ধ্যা থেকে গুলশান কার্যালয়ের চারদিকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এমএম/আরএস