বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল
চলমান টানা ৭২ ঘণ্টার হরতালের পাশাপাশি আরও ৩৬ ঘণ্টার হরতালের ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এ হরতাল চলবে।
মঙ্গলবার বিকেলে এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ জোটের পক্ষ থেকে হরতালের সময়সীমা বাড়ানোর এই ঘোষণা দেন।
বিবৃতিতে বলা হয়, পূর্বঘোষিত হরতাল কর্মসূচি বুধবার সকাল ৬টায় শেষ হওয়ার কথা থাকলেও তা বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বর্ধিত করা হলো। এছাড়া চলমান অবরোধও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সারাদেশে লাগাতার অবরোধের মধ্যে ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার হরতাল চলছে। সারাদেশে রোববার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬ টা পর্যন্ত এ হরতাল আহবান করা হয়। শুক্রবার বিকেলে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই হরতাল ঘোষণা করা হয়।
বিএ/আরআরপি