খালেদা জিয়ার বিরুদ্ধে আবারও মামলা


প্রকাশিত: ০৪:৩৮ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৫

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলায় সাতজনকে পুড়িয়ে মারার ঘটনায় বেগম খালেদা জিয়াকে হুকুমের আসমি করে ৭৬ জনের বিরুদ্ধে মামলা দুটি দায়ের করা হয়েছে।

বুধবার সকালে চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) নুরুজামান বাদী হয়ে মামলাটি করেন। এতে বিএনপি-জামায়াতের আরও ৭১ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনকে আটক করেছে পুলিশ।

উল্লেখ্য, মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগমোহনপুর এলাকায় যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা হামলা চালায় দুর্বৃত্তরা।

এই ঘটনায় নিহত হয়েছেন ৭ জন। দগ্ধ হয়েছেন আরও ১৬ জন। আহত ১৬ জনের মধ্যে ৯ জন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।