সোমবার গুলশানস্থ বিএনপি কার্যালয় ঘেরাও করবে শ্রমিক লীগ


প্রকাশিত: ১১:৪৯ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৫

বিএনপি-জামায়াত হরতাল ও অবরোধের নামে দেশব্যাপী পেট্রল বোমা হামলা চালিয়ে নাশকতা সৃষ্টি, গাড়িতে অগ্নিসংযোগ ও মানুষ হত্যার প্রতিবাদে আগামী সোমবার জাতীয় শ্রমিক লীগের পক্ষ থেকে গুলশানস্থ বিএনপি কার্যালয় ঘেরাও করার ঘোষণা দেয়া হয়েছে।

শনিবার এক যুক্ত বিবৃতির মাধ্যমে জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহামুদ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এ ঘোষণা দেন।

বিবৃতির মাধ্যমে শ্রমিক লীগের অন্তর্ভূক্ত ঢাকাস্থ সকল জাতীয় ইউনিট, ক্রাফট, ফেডারেশন, মহানগর, বেসিক ইউনিয়ন, থানা, ওয়ার্ড ও ইউনিয়নের শাখা এবং ঢাকার আশেপাশের সকল জেলা ও অঞ্চল শাখার নেতৃবৃন্দদের স্ব স্ব শাখা সংগঠনের ব্যানার নিয়ে ঘোষিত কর্মসূচীতে যথাসময়ে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।