গুলশান কার্যালয়ে কাঁটাতারের বেড়া
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের চারপাশে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে। সকাল সাড়ে ১১টার দিকে কয়েকজন নির্মাণ শ্রমিক এ কার্যক্রম শুরু করেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দীন দিদার বলেন, বাসার বাড়তি নিরাপত্তায় দেয়ালে বেড়া দেওয়ার জন্য কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে।
সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় কাঁটাতার ও রাত ৯টার দিকে একটি রেফ্রিজারেটর কার্যালয়ের ভিতরে নেওয়া হয়। রোববার বেলা ১১টা থেকে বেড়া দেওয়ার কার্যক্রম শুরু হয়। উল্লেখ্য, গত ৩ জানুয়ারি থেকে খালেদা জিয়া তার কার্যালয়ে রয়েছেন।
এএইচ/আরআইপি