ক্ষমতার জন্য উন্মাদ খালেদা : ইনু
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়ার জায়গা সংলাপের টেবিলে না, কাশিমপুর কারাগারে। উনি ক্ষমতার জন্য উন্মাদ হয়ে আছেন।
রোববার তথ্যমন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এ সময় মন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া দেশে অস্বাভাবিক সরকার ক্ষমতায় আনতে চাইছে, তাই পোড়া লাশের গন্ধ উনার দামি পারফিউমের গন্ধকে ছাড়িয়ে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবাহান চৌধুরী উপস্থিত ছিলেন।
এসএ/বিএ/এমএস