সংবাদ সম্মেলনে যা বললেন তাবিথ (ভিডিও)
ঢাকা ও চট্টগামের সিটি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি। মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ এ ঘোষণা দেন। এ সময় মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস উপস্থিত ছিলেন।
নির্বাচন বর্জনের ঘোষণার পর তাবিথ এ নির্বাচকে অনিয়ম ও কারচুপির নির্বাচন বলে অভিযোগ করেন। তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করেছিলাম। কিন্তু আজকে যে পরিবেশ দেখলাম এটিকে নির্বাচন বললে চরম ভুল বলা হবে।
তিনি বলেন, নির্বাচনের আগে নিয়মিতভাবে বিভিন্ন হুমকির শিকার হয়েছিলাম। কিন্তু সোমবার রাত থেকে হুমকির মাত্রা আরো বেড়ে গেছে। আমরা যতগুলো ক্যাম্প করেছি, প্রত্যেকটি পরিকল্পিতভাবে ভেঙ্গে ফেলা হয়েছে।
তাবিথ বলেন, আমি নিজে মানারাত স্কুলে ভোট দিতে গেলে দেখতে পাই আমার ব্যালট পেপারের পিছনের অংশে পোলিং অ্যাজেন্টের কোন স্বাক্ষর নেই। আমার সাথে উপস্থিত গণমাধ্যমকর্মীরাও বিষয়টি দেখেছেন। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠানের কোন পরিবেশ নেই। তাই আমরা এ নির্বাচন বর্জন করছি।
এআরএস/আরআইপি