নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জোনায়েদ সাকিও
ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে উত্তরের মেয়র পদপ্রার্থী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিও কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার রাজধানীতে সংবাদ সম্মেলন করে তিনি এই ঘোষণা দেন। এর আগে একই অভিযোগ এনে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থীরা।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৮টা থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
বিএ/পিআর