আনিসুল হকের সংবাদ সম্মেলন বিকেলে


প্রকাশিত: ১০:৩৭ এএম, ২৮ এপ্রিল ২০১৫

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট পরিস্থিতি নিয়ে বিকেলে সংবাদ সম্মেলন করবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক। মঙ্গলবার আনিসুল হকের নির্বাচনি কার্যালয় থেকে গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়।

বিকেল ৪টার সময় রাজধানীর বনানীতে স্টার কাবাব ভবনের ওপরে নিজের নির্বাচনি মিডিয়া সেন্টারে তিনি এই সংবাদ সম্মেলন করবেন। এর আগে সকালে বনানী বিদ্যা নিকেতনে আনিসুল হক নিজের ভোট দেন। ভোট প্রয়োগ শেষে তিনি নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।