ইসিতে তাবিথের চিঠি


প্রকাশিত: ১০:৫১ এএম, ২৮ এপ্রিল ২০১৫

নির্বাচনের বর্জনের কথা জানিয়ে রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিয়েছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। মঙ্গলবার ভোট গ্রহণ শেষ হওয়ার কিছু আগে তার স্বাক্ষর করা একটি লিখিত চিঠি পাঠানো হয় ইসিতে।

চিঠিতে তাবিথ আউয়াল বলেন, ভোট গ্রহণের কিছু পর থেকে সরকার সমর্থিত প্রার্থীদের কেন্দ্র দখল, তার এজেন্টদের মারধর, কেন্দ্রে ঢুকতে না দেওয়ার ফলে নির্বাচনের পরিবেশ নেই এবং মানুষ তার ভোটাধিকার হারিয়েছে।

কিন্তু এসব বিষয়ে কয়েক দফা নির্বাচন কমিশনে অভিযোগ করেও কোন প্রতিকার পাইনি। আইন-শৃংখলা বাহিনী এবং আওয়ামী লীগ কর্মী, যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডাররা বেপরোয়া হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে নির্বাচন থেকে প্রার্থীতা প্রত্যাহার করে নিলাম -চিঠিতে বলেন তাবিথ।

এর আগে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলন করে তাবিথ প্রার্থীতা প্রত্যাহারের কথা জানান।

এসএস/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।