আবারো বিএনপির কোষাধ্যক্ষ সিনহা


প্রকাশিত: ০৬:৩১ এএম, ৩০ মার্চ ২০১৬

ষষ্ঠ জাতীয় কাউন্সিলের মাধ্যমে বিএনপির কোষাধ্যক্ষ পদে বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান সিনহাকে আবারো মনোনীত করা হয়েছে।

দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনার পরিচালক সিনহা এর আগেও কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পালন করেছেন।

বুধবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টন দলটির কেন্দ্রীয় কার্যালয়ে তার নাম ঘোষণা করেন নতুন কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

এর আগে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মহাসচিব হিসেবে ঘোষণা দেন তিনি।

রিজভী বলেন, ষষ্ঠ জাতীয় কাউন্সিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কাউন্সিলররা সব ক্ষমতা দিয়েছেন। তার ক্ষমতা বলে তিনি গুরুত্বপূর্ণ তিনটি পদে তিনজনকে মনোনীত করেছেন।

এমএম/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।