স্ট্যান্ডার্ড ব্যাংকের ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা


প্রকাশিত: ০৭:২৭ এএম, ৩০ মার্চ ২০১৬

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড (বোনাস লভ্যাংশ) ঘোষণা করেছে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে (ডিএসই) এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির পরিচারনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪৩ পয়সা এবং শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ৫০ পয়সা।
 
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ মে সকাল সাড়ে ১০টায় রাজধানীর রমনায় পুলিশ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২০ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।

এসআই/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।