স্লোগান বিক্ষোভে উত্তাল আদালত চত্বর
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদালতে আত্মসমর্পণকে কেন্দ্র করে এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন দলটির নেতাকর্মীরা। রায় সাহেব বাজার মোড় থেকে মহানগর দায়রা জজ আদালত পর্যন্ত নেতাকর্মীরা সড়কে অবস্থান নিয়ে প্রতিবাদী স্লোগান দিচ্ছেন।
মঙ্গলবার সরেজমিন ঘুরে এমন চিত্রই দেখা গেছে। এর আগে পাঁচ মামলায় আদালতে আত্মসমর্পণ করতে মহানগর দায়রা জজ আদালতে এসেছেন খালেদা।
সরেজমিনে দেখা গেছে, আদালত এলাকায় কয়েক হাজার বিএনপির নেতাকর্মী সকাল থেকেই অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। খালেদা জিয়ার ভয় নাই রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন ইত্যাদি স্লোগান দিয়ে উত্তাল করেছেন তারা।
দেখা গেছে, হাজারো নেতাকর্মীর অবস্থানের কারণে এই রুট দিয়ে চলাচলকারী সব যানবাহন বন্ধ রয়েছে।
বেলা ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহানগর দায়রা জজ আদালতে বেগম জিয়া অবস্থান করলেও বিচারক এখনো কোটে না বসায় বিচার কার্যক্রম শুরু হয়নি বলে কোর্ট সূত্রে জানা গেছে।
এমএম/জেএইচ/পিআর