চরমোনাই পিরের সঙ্গে সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৯ এএম, ২৭ জানুয়ারি ২০২৫
মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৭ জানুয়ারি) দুপর ১২টায় পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

রোববার ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম কবিরের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে গণমাধ্যমের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।

এএএম/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।