কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মালয়েশিয়ায় দোয়া মাহফিল

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি মালয়েশিয়া
প্রকাশিত: ০৮:৩৯ এএম, ২৫ জানুয়ারি ২০২৫

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মালয়েশিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেলে রাজধানী কুয়ালালামপুরের মসজিদ আল বুখারিতে, মালয়েশিয়া বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে, সংক্ষিপ্ত আলোচনা, কোরান তেলাওয়াত, সুরাহ ইয়াসিন পাঠ শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মালয়েশিয়ায় দোয়া মাহফিল

দোয়া মাহফিলের আলোচনা সভার সভাপতিত্ব করেন মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি ও প্রতিষ্ঠতা সাধারণ সম্পাদক তালহা মাহমুদ। প্রধান অতিথি ছিলেন, মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম শাহ। আলোচনা সভার সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিন।

আরও পড়ুন:

কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মালয়েশিয়ায় দোয়া মাহফিল

দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদ আল-বুখারীর খতিব ওস্তাজ লুতফি। বিভিন্ন এতিমখানা থেকে আগত এতিমদের সমাগমে সুরাহ ইয়াসিন পাঠ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার কনিষ্ঠপুত্র আরাফাত রহমা কোকোর আত্মার শান্তি ও দেশমাতা বেগম খালেদা জিয়া এবং কেন্দ্রীয় কার্যনির্বাহি কমিটির সদস্য, মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন এর সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।

বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী দোয়া মাহফিলে অংশ নেন। মোনাজাত শেষে এতীম শিশু শিক্ষার্থীদের হাতে নগত অর্থ প্রদান করেন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

এমআরএম/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]