জার্মানিতে শুক্রবার ঈদ

হাবিবুল্লাহ আল বাহার
হাবিবুল্লাহ আল বাহার হাবিবুল্লাহ আল বাহার জার্মানি প্রতিনিধি
প্রকাশিত: ০১:৪০ পিএম, ১৯ মার্চ ২০২৬

শুক্রবার জার্মানিতে পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। মুসলিম উম্মাহর বৃহত্তম এই উৎসবকে সামনে রেখে আনন্দ বিরাজ করছে বাংলাদেশি কমিউনিটিতে। দেশটির প্রায় সব বড় শহরে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ফ্রাঙ্কফুর্ট শহরের তিনটি স্থানে প্রবাসী বাংলাদেশিদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মাবিন মসজিদে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৭টা ৩০ মিনিটে জার্মান খুতবা হবে। বাংলা খুতবাসহ দ্বিতীয় ও তৃতীয় জামাত যথাক্রমে সকাল সাড়ে ৮টা এবং সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে।

এ ছাড়া, এই শহরে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে সেন্ট্রাল ট্রেন স্টেশন সংলগ্ন মিউনশেনার স্ট্রাসেতে একটি স্থায়ী মসজিদ কেনার চেষ্টা চলমান রয়েছে। সেখানে সকাল ৭টায় জার্মান এবং সকাল সাড়ে ৮টায় বাংলা খুতবাসহ দুটি জামাত অনুষ্ঠিত হবে।

প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে সালবাউ বর্নহাইম অডিটোরিয়ামে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

পার্শ্ববর্তী অফেনবাখ শহরে আইনহাইট ডেস ইসলাম মসজিদে প্রবাসী বাংলাদেশিদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৯টায়। মাইনৎস শহরে তাকওয়া মসজিদে ঈদের জামাত হবে সকাল সাড়ে ৭টা ও সাড়ে ৮টায়।

এ ছাড়া রাজধানী বার্লিনসহ জার্মানির সব বড় শহরে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ঈদুল ফিতরের জামাতের আয়োজন করা হবে।

এসএইচএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]