হার্লির প্রেম নিয়ে যা বললেন শেন ওয়ার্ন
সাবেক প্রেমিকা এলিজাবেথ হার্লির সঙ্গে সম্পর্ক অনেক কঠিন ছিল বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। সাবেক অস্ট্রেলিয়ান এ তারকা টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘সম্পর্ক ছিল খুব কঠিন। খুবই কঠিন। এটা হওয়া উচিত ছিল না কিন্তু এটা হয়েছে।’
তিন বছরের সম্পর্ক চুকিয়ে ২০১৩ সালে তারা আলাদা থাকার সিদ্ধান্ত নেন। শেন ওয়ার্ন জানান, তারা দুজনেই তাদের সম্পর্ক খুব কঠিন খুঁজে পাওয়ায় ব্রেক আপের সিদ্ধান্ত নেন।
দু`জনের মাঝে সময় মিল ছিল না। ব্যস্ততার কারণে একে অপরকে সময় দিতে পারেননি তারা। তবে এটা মানতে নারাজ ৪৫ বছর বয়সী এই তারকা।
কারণ হিসেবে তিনি বলেন, ‘আসলে এটা সিডিউলিংয়ের কারণে হয়নি। যখন আমরা প্রথম দেখা করি তখন দু`জনই কিছু করতাম না। সে তখন কৃষক ছিল। আমিও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলাম। কিন্তু তারপর এলিজাবেথ কাজে ঢুকে, মুভি এবং টিভি সিরিয়াল করে। আমি তখন ক্রিকেট এবং পোকার খেলতাম।’
এরপর হার্লি আমেরিকায় চলে যায়। সন্তানদের জন্য অস্ট্রেলিয়া থেকে যায় বলে জানান ওয়ার্ন। পোকার এবং ক্রিকেট ধারাবিবরণীতে ব্যস্ত থাকেন তিনি।
এ জন্য সিডিউলিংকে কারণ হিসেবে ভাবছেন না এই কিংবদন্তি। বলেন, আলাদা থাকার সিধান্ত নিলেও এখনো ‘দ্যা রয়েল’ অভিনেত্রীর সঙ্গে তার যোগাযোগ হয়।
আরটি/বিএ/পিআর