ইউটিউবে এখন কোন ভিডিও ট্রেন্ডে, ট্র্যাক করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২:৪৯ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

ইউটিউবে কোন ভিডিও বর্তমানে ট্রেন্ড করছে তা অনেকেই জানতে চান। আগে ইউটিউবের ট্রেন্ডিং পেজ থাকলেও এখন তা বন্ধ হয়ে গেছে। এখন ট্রেন্ডিং ভিডিও খুঁজতে ইউটিউব বিভিন্ন ফিড ও টুল ব্যবহার করে।

হোম ফিড, এক্সপ্লোর সেকশন এবং শর্টস ফিডে ব্যবহারকারীর আগ্রহ অনুযায়ী জনপ্রিয় ভিডিও দেখা যায়। এছাড়া ক্রিয়েটরদের জন্য ইউটিউব স্টুডিওর ইন্সপিরেশন বা রিসার্চ ট্যাব রয়েছে, যা ট্রেন্ডিং সার্চ এবং জনপ্রিয় টপিক সম্পর্কে তথ্য দেয়।

বর্তমানে ইউটিউবে সবচেয়ে বেশি ভাইরাল হচ্ছে ইউটিউব শর্টস, ফানি ভিডিও, চ্যালেঞ্জ ভিডিও এবং নতুন গান বা সিনেমার রিভিউ। এই ধরনের ভিডিও অল্প সময়ে অনেক ভিউ ও এনগেজমেন্ট পেতে পারে। ট্রেন্ডিং ভিডিও খুঁজতে ইউটিউব স্টুডিওর রিসার্চ ট্যাব ব্যবহার করা সবচেয়ে কার্যকর। এখানে দেখা যায় কোন টপিক বা কীওয়ার্ড বেশি সার্চ হচ্ছে এবং দর্শকের আগ্রহ কেমন।

আরও পড়ুন
ইউটিউবে পছন্দের ভিডিও খুঁজে পাওয়া আরও সহজ হবে
এবার কনটেন্টের ওপর কড়া নজর রাখবে ইউটিউব

এছাড়া গুগল ট্রেন্ডস ব্যবহার করেও ইউটিউবে ট্রেন্ডিং সার্চ টপিক খুঁজে পাওয়া যায়। শুধু গুগল ট্রেন্ডসে ইউটিউব সার্চ ফিল্টার করে সার্চ করলে জানতে পারবেন কোন বিষয় বর্তমানে জনপ্রিয়।

চাইলে থার্ড‑পার্টি টুল ব্যবহার করতে পারেন। এগুলো ট্রেন্ডিং ভিডিও বিশ্লেষণ করে এবং জনপ্রিয়তার গ্রাফ দেখায়। নিয়মিত এক্সপ্লোর এবং শর্টস ফিড মনিটর করলেও বোঝা যায় কোন ভিডিও ভাইরাল হচ্ছে। তবে থার্ড‑পার্টি টুল ব্যবহার ডিভাইসের জন্য নিরাপদ নয়। তাই ভালোভাবে যাচাই করে তারপর ব্যবহার করুন। 

কনটেন্ট ক্রিয়েটরের জন্য গুরুত্বপূর্ণ হলো ট্রেন্ডিং বিষয়গুলো দ্রুত কাজে লাগানো। ভিডিও তৈরি করার সময় নিজস্ব স্টাইল বজায় রাখা, ভালো টাইটেল ও ডিসক্রিপশন ব্যবহার করা এবং শর্টস ও লং‑ফরম্যাট দুটো পদ্ধতিই অবলম্বন করুন। এইভাবে ট্রেন্ডিং ভিডিও তৈরি করলে ভিউ এবং দর্শক এনগেজমেন্ট বাড়ানো সহজ হয়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।