একবার ফুল চার্জ দিয়ে গান শুনুন ৪০ ঘণ্টা এই ইয়ারবাডে
বিশ্বজুড়ে অডিও পণ্যের বাজারে প্রতিযোগিতা আরও বাড়িয়ে নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোন উন্মোচন করেছে মটোরোলা। তাদের নতুন মটো বাডস ২ প্লাস বাজারে এসেছে। যা ফিচার ও প্রযুক্তির দিক থেকে বেশ সমৃদ্ধ একটি ডিভাইস।
এই ইয়ারবাডে রয়েছে ১১ মিমি ও ৬ মিমির হাইব্রিড ডুয়াল ড্রাইভার সেটআপ, যেখানে ডায়নামিক ড্রাইভার ও নোলসের ভারসাম্যপূর্ণ আর্মেচার একসঙ্গে কাজ করে। এর ফলে শব্দ হয় আরও পরিষ্কার ও ব্যালান্সড। পাশাপাশি হাই-রেজ অডিও এবং এলএইচডিসি কোডেক সাপোর্ট থাকায় উচ্চমানের অডিও উপভোগ করা সম্ভব।
শুধু তাই নয়, এতে রয়েছে স্থানিক অডিও ফিচার, যা ব্যবহারকারীকে আরও বাস্তবসম্মত ও চারপাশ ঘিরে থাকা সাউন্ডের অভিজ্ঞতা দেয়। মটো বাডস ২ প্লাস-এ রয়েছে সর্বোচ্চ ৫৫ ডেসিবেল পর্যন্ত অ্যাডাপটিভ অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন (এএনসি)। বিভিন্ন পরিবেশ অনুযায়ী এটি নিজে থেকেই নয়েজ কমানোর মাত্রা সামঞ্জস্য করতে পারে। এছাড়া একাধিক ট্রান্সপারেন্সি মোড থাকায় প্রয়োজনে বাইরের শব্দও শোনা যায়।
কলের সময় পরিষ্কার ভয়েস নিশ্চিত করতে এতে রয়েছে ছয়টি মাইক্রোফোন এবং পরিবেশগত শব্দ বাতিলকরণ প্রযুক্তি। এর সঙ্গে যুক্ত হয়েছে ক্রিস্টালটক এআই, যা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভয়েস আরও স্পষ্ট করে তোলে।
ইয়ারবাডটি ব্লুটুথ ৬.০ প্রযুক্তি সমর্থন করে এবং ডুয়াল সংযোগ সুবিধার মাধ্যমে একসঙ্গে দুটি ডিভাইসের সঙ্গে সংযুক্ত থাকা যায়। মটো বাডস অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা অডিও শেয়ার, গেমিং মোড (লো ল্যাটেন্সি), ওয়ার ডিটেকশন এবং কাস্টম টাচ কন্ট্রোলের মতো সুবিধা পাবেন।
অ্যাপটিতে আরও রয়েছে কাস্টম ইকুয়ালাইজার, ফিট টেস্ট এবং ইয়ারবাড খুঁজে বের করার অপশন। কিছু নির্দিষ্ট মটোরোলা ডিভাইসে মটো এআই ফিচার। যেমন-ক্যাচ মি আপ, পে অ্যাটেনশন, রিমেম্বার দিজ এবং এআই ট্রান্সলেশন ব্যবহার করা যাবে।
ব্যাটারি পারফরম্যান্সের দিক থেকেও ডিভাইসটি বেশ শক্তিশালী। একবার চার্জে প্রায় ৮ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যায়, আর চার্জিং কেসসহ মোট ৪০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া সম্ভব। দ্রুত চার্জিং সুবিধায় মাত্র ১০ মিনিট চার্জেই প্রায় ২ ঘণ্টা প্লেব্যাক পাওয়া যায়।
এছাড়া IP54 রেটিং থাকায় এটি ধুলা ও পানির ছিটা থেকে সুরক্ষিত। ভারতীয় বাজারে মটো বাডস ২ প্লাসের দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৯৯৯ রুপি। এটি প্যানটোন কুল হোয়াইট এবং প্যানটোন সিলুয়েট এই দুই আকর্ষণীয় রঙে পাওয়া যাবে।
কেএসকে