ব্যাগ প্যাকার্সের যাত্রা শুরু


প্রকাশিত: ১১:০০ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৫

আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো অনলাইনে ব্যাগ বিক্রির ওয়েবসাইট ব্যাগপ্যাকার্সবিডি ডটকম (bagpackersbd.com)। শনিবার বিশ্ব ভালোবাসা দিবসে প্রতিষ্ঠানটির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীতে রাজধানীর এক রেস্তোরায় আনুষ্ঠানিকভাবে সাইটটির উদ্বোধন করেন বিশিষ্ট নারী উদ্যোক্তা ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্ঠা গীতিয়ারা সাফিয়া চৌধুরী

অনুষ্ঠানে ব্যাগপ্যাকার্সের প্রতিষ্ঠাতা রিয়াজ আহমেদ বাবু বলেন, ২০১০ সালের ১৪ ফেব্রুয়ারিতে শুরু করা ব্যাগপ্যাকার্স আজ দেশের শীর্ষস্থানীয় ব্যাগ বিক্রির প্রতিষ্ঠান হিসেবে স্থান করে নিয়েছে। দেশের উন্নয়নের সঙ্গে তালমিলিয়ে আমরা অনলাইনে সেবা দেয়ার কার্যক্রম চালু করেছি। ঢাকা এবং ঢাকার বাইরের যে কেউ bagpackersbd.com ও www.fb.com/bagpackers.bd ঠিকানায় লগইন করে পছন্দের ব্যাগ কিনতে পারবেন।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।