আইপ্যাডে নতুন ফিচার
আইপ্যাডের ওয়াননোট গ্রাহকদের জন্য নতুন ফিচার চালু করেছে মাইক্রোসফট। গত বৃহস্পতিবার হ্যান্ডরাইটিং ও অপটিক্যাল ক্যারেকটার রিকগনিশন (ওসিআর) সেবা দুটি চালু করা হয়। ওয়াননোটের ২.৯ সংস্করণসংবলিত আইপ্যাড গ্রাহকরা সেবা দুটি ব্যবহার করতে পারবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়। খবর এনডিটিভি।
মাইক্রোসফট সূত্রে জানানো হয়, গ্রাহকরা অনেক দিন ধরেই এ দুটি ফিচার যুক্ত করার অনুরোধ জানিয়ে আসছেন। এর ভিত্তিতেই আইপ্যাডের ওয়াননোট সংস্করণে নতুন ফিচার দুটি যুক্ত করা হয়েছে।
হ্যান্ডরাইটিং সেবার মাধ্যমে গ্রাহক আইপ্যাডে লেখা ও আঁকার সুবিধা পেলেন। আর ওসিআর ফিচারটি গ্রাহককে যে কোনো টেক্সট খুঁজে বের করতে সাহায্য করবে। ওয়ানড্রাইভে সংরক্ষণ করা ইমেজের মধ্য থেকে যে কোনো টেক্সট গ্রাহক প্রয়োজনমতো নতুন ফিচারটির মাধ্যমে খুঁজে বের করতে পারবেন। নতুন ফিচার দুটি ব্যবহার করতে প্রয়োজনীয় অ্যাপ গ্রাহক অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন।
এদিকে সফটওয়্যার নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানটি অ্যান্ড্রয়েডচালিত ডিভাইসের জন্য তাদের ক্লাউড সেবা ওয়ানড্রাইভের বিটা সংস্করণ চালু করেছে। নতুন এ সংস্করণের নাম দেয়া হয়েছে ওয়ানড্রাইভ প্রিভিউ।
এআরএস/আরআইপি