পশ্চিমা ওয়েবসাইট বন্ধ করছে উত্তর কোরিয়া


প্রকাশিত: ০২:৫৮ এএম, ০৬ এপ্রিল ২০১৬

অনলাইনে তথ্যের অবাধ বিস্তার নিয়ে আতঙ্কে রয়েছে উত্তর কোরিয়া। বিশেষ করে পশ্চিমা ওয়েবসাইট বিষয়ে সতর্কতা অবলম্বন করছে দেশটি সরকার। আর এ জন্য ফেসবুক, টুইটার, ইউটিউবসহ বেশকিছু পশ্চিমা ওয়েবসাইট বন্ধ করে দিচ্ছে। এমনকি প্রতিবেশী রাষ্ট্র দক্ষিণ কোরিয়ারও বেশকিছু ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। খবর- দ্য ইনডিপেনডেন্টের।

বড় পরিসরে ওয়েব ব্রাউজ করার পরিবর্তে দেশটির নাগরিকরা সরকার অনুমোদিত সিল করা ইন্টারনেট ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে বিদেশিদের ইন্টারনেট ব্যবহারের ওপর কোনো সীমাবদ্ধতা ছিল না। যদিও তাদের কার্যক্রমের ওপর গোপনে নজরদারি করা হয় বলে ধারণা করা হয়।

এদিকে পশ্চিমা ওয়েবসাইট বন্ধের কারণে উত্তর কোরিয়ায় আগন্তুক এবং বেশকিছু বিদেশি নাগরিকের জন্য বাইরের জগতের সঙ্গে সাম্প্রতিক তথ্য আদান-প্রদান কঠিন হয়ে পড়বে বলে বলা হচ্ছে। সরকারের ঘোষণায় বলা হয়, যদি কেউ বন্ধ করা সাইটগুলোয় অবৈধ কোনো উপায়ে প্রবেশের চেষ্টা করে বা সাইটগুলো ব্যবহার করতে কোনো প্রজাতন্ত্রবিরোধী তথ্য বিতরণ করে, সেক্ষেত্রে তাদের শাস্তি দেয়া হবে।

উল্লেখ্য, ২০১৩ সালে উত্তর কোরিয়ায় প্রথম ইন্টারনেট সেবা উন্মুক্ত করা হয়। এর পর থেকে দেশটিতে থ্রিজির ব্যবহার শুরু হয়।

আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।