হাদি হত্যা মামলা: ফের পেছালো তদন্ত প্রতিবেদন, নতুন তারিখ ২ এপ্রিল
০৩:৫৩ পিএম, ১১ মার্চ ২০২৬, বুধবারইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পিছিয়েছে। আগামী ২ এপ্রিল প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত...
হাদি হত্যার বিচার প্রক্রিয়া ভিন্নখাতে নেওয়া হচ্ছে: ইনকিলাব মঞ্চ
০৭:৫৪ পিএম, ০৯ মার্চ ২০২৬, সোমবারইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার প্রক্রিয়া ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছে ইনকিলাব মঞ্চ...
হাদি হত্যা গ্রেফতারদের সঙ্গে কথা বলতে কনস্যুলার অ্যাকসেস চাইলো ঢাকা
০৭:০২ পিএম, ০৯ মার্চ ২০২৬, সোমবারইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। প্রধান আসামি ফয়সাল ও তার সহযোগীর সঙ্গে সাক্ষাতের আবেদন (কনস্যুলার অ্যাক্সেস) করা হয়েছে...
ওসমান হাদি হত্যা মামলা: অধিকতর তদন্ত প্রতিবেদন ১১ মার্চ
০৩:২৫ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবারইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১১ মার্চ দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ছিল...
জমা হয়নি হাদি হত্যার তদন্ত প্রতিবেদন, নতুন সময় দিলেন আদালত
০৫:০৩ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, রোববারপ্রতিবেদন জমা দেওয়ার জন্য রোববার (১৫ ফেব্রুয়ারি) দিন ঠিক করা ছিল। তবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার আবদুর কাদির ভূঁঞা আজ তা উপস্থাপন করতে পারেননি...
নাহিদের পক্ষে ভোট চাওয়া নারী শহীদ ওসমান হাদির আপন বোন নন
০২:৩০ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, সোমবারঢাকা-১১ আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্য জোটের প্রার্থী নাহিদ ইসলামের পক্ষে শাপলা কলি প্রতীকে ভোট চেয়ে রোববার (৮ ফেব্রুয়ারি) এক সমাবেশে বক্তব্য দেন শবনম খাদিজা নামের এক নারী। বক্তব্য দেওয়ার সময় তিনি নিজেকে ইনকিলাব মঞ্চের শহীদ মুখপাত্র শরিফ ওসমান হাদির বোন হিসেবে নিজেকে পরিচয় দেন। কিন্তু খাদিজার দেওয়া পরিচয় নিয়ে ধোঁয়াশার...
প্রেস সচিব জাবেরের গুলিবিদ্ধের খবর ছড়ানো ক্লিকবেইট সাংবাদিকতার ফল
০১:৩৭ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, শনিবারজাবের গুলিবিদ্ধ হয়েছে বলে পরবর্তীতে যে সংবাদ ছড়িয়ে পড়ে তা সাংবাদিকদের অপসাংবাদিকতা এবং ক্লিকবেইট সাংবাদিকতার কারণেই হয়েছে...
কিশোরগঞ্জ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
০৯:৫৬ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, শনিবারঢাকায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবেরসহ নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন...
ইনকিলাব মঞ্চ শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ: প্রতিবাদে জাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ
০৯:২৮ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, শনিবারশরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে যমুনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ এবং আন্দোলনরত শিক্ষার্থীদের....
ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বেরোবিতে বিক্ষোভ
০৯:১২ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, শনিবারশহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর যমুনার (প্রধান উপদেষ্টার বাসভবন) অভিমুখে পদযাত্রাকালে ইনকিলাব মঞ্চের....
আজকের আলোচিত ছবি: ০২ জানুয়ারি ২০২৬
০৪:৫৭ পিএম, ০২ জানুয়ারি ২০২৬, শুক্রবারদেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
অনন্ত স্মৃতিতে শহীদ ওসমান হাদি
০৩:৫৮ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫, সোমবারঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে ইতিহাস, শিক্ষা আর আন্দোলনের স্মৃতি মিশেছে প্রতিটি পাথরে। সেই শিক্ষা-আন্দোলনের কেন্দ্রবিন্দুতে এখনও গাঁথা আছে এক নাম, যার স্মৃতি জীবন্ত। বলছি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি কথা। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এরপর ২০ ডিসেম্বর বিকেল ৪টার দিকে ঢাকার রাস্তাগুলো এবং বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ মিলিয়ে লাখো মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়। শিক্ষার্থী, রাজনৈতিক নেতা, সমাজকর্মী সবার চোখে ছিল অশ্রু, মুখে কেবল এক ধ্রুব শ্রদ্ধার অভিব্যক্তি। জানাজার শেষে তাকে দাফন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে। ছবি: মাহবুব আলম
আজকের আলোচিত ছবি: ২৭ ডিসেম্বর ২০২৫
০৪:২৩ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৫, শনিবারদেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
আজকের আলোচিত ছবি: ২৬ ডিসেম্বর ২০২৫
০৫:২০ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৫, শুক্রবারদেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
আজকের আলোচিত ছবি: ২০ ডিসেম্বর ২০২৫
০২:৪৫ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫, শনিবারদেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
জানাজায় জনস্রোত
০২:০৪ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫, শনিবারজুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোকস্তব্ধ পুরো দেশ। সময়ের সাহসি রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে হাজির লাখো বিক্ষুব্ধ জনতা। বীর সৈনিক মৃত্যুর পর অসীম শক্তি নিয়ে তিনি যেন ফিরে এসেছেন লাখো তরুণদের মাঝে। হাদির ভূমিকা অসংখ্য তরুণের কাছে অনুপ্রেরণার উৎস। তার এই অকালপ্রয়াণে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয় সেই জানান দিচ্ছেন জানাজায় অংশ নেওয়া মুসল্লিরা। ছবি: জাগো নিউজ
ঢাবিতে ওসমান হাদির শেষ যাত্রার প্রস্তুতি
০১:৫৬ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫, শনিবারইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির দাফনের প্রস্তুতির অংশ হিসেবে কবর খনন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে তাকে দাফন করা হবে। ছবি: জাগো নিউজ
কানায় কানায় পূর্ণ মানিক মিয়া এভিনিউ
০১:৪২ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫, শনিবারইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে আজ দুপুর ২ টায়। সকাল থেকেই মানিক মিয়া এভিনিউতে দলে দলে আসছে মানুষ। দুপুর প্রায় ১টার সময় কানায় কানায় পরিপূর্ণ হয়েছে মানিক মিয়া এভিনিউ। ছবি: জাগো নিউজ
তিন স্তরের নিরাপত্তায় ওসমান হাদির জানাজা
০১:০৭ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫, শনিবারইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে প্রবেশে সবাইকে তল্লাশি করা হচ্ছে। কারও সঙ্গে গ্যাস লাইট, ব্যাগ পেলেও তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ছবি: জাগো নিউজ
ওসমান হাদির শেষ যাত্রায় মিলিত জনতার ঢল
১২:৫৫ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫, শনিবারইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে অংশ নিতে সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ আসছে। ছবি: জাগো নিউজ