শবে বরাত মুসলিম উম্মাহর জন্য এক পবিত্র ও তাৎপর্যময় রাত। এই রাতে ইবাদত-বন্দেগির পাশাপাশি ঘরে ঘরে চলে মিষ্টান্ন তৈরির আয়োজন। দীর্ঘ সময় ইবাদতের মাঝে একটু স্বস্তি ও পারিবারিক উষ্ণতা যোগ করতে সুজির হালুয়া হতে পারে দারুণ এক উপকরণ। অল্প উপকরণে, কম সময়ে তৈরি করা যায় এই ঘরোয়া মিষ্টি। যা যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিকরও। তাই শবে বরাতে ইবাদতের ফাঁকে সহজ রেসিপিতে বানিয়ে নিতে পারেন মজাদার সুজির হালুয়া।
প্রথমেই একটি কড়াইয়ে ঘি গরম করে তাতে এলাচ দিয়ে সুজি ভাজুন। সুজি বাদামি হয়ে গেলে এতে চিনি ও গুঁড়া দুধ দিন। এরপর ধীরে ধীরে গরম পানি ঢেলে নাড়তে থাকুন। পানি শুকিয়ে এলে কিসমিস ও বাদাম কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর ৫ মিনিট পর চুলা বন্ধ করে ঢেকে রাখুন। ব্যস তৈরি হয়ে গেলো মজাদার সুজির হালুয়া।
জেএস/