শবে বরাতের মিষ্টি আয়োজনে থাকুক লাউয়ের হালুয়া

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০১:১২ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রতীকী ছবি, এআই দিয়ে বানানো

শবে বরাতের পবিত্র রাতে ইবাদত ও দোয়ার পাশাপাশি ঘরে ঘরে থাকে মিষ্টি আয়োজনের প্রস্তুতি। এই বিশেষ রাতে স্বাদে ভিন্নতা আর স্বাস্থ্যকর কিছু পরিবেশন করতে চাইলে লাউয়ের হালুয়া হতে পারে দারুণ একটি বিকল্প। সহজলভ্য সবজি লাউ দিয়ে তৈরি এই হালুয়া যেমন হালকা ও পুষ্টিকর, তেমনি স্বাদেও অনন্য। অতিথি আপ্যায়ন হোক কিংবা পরিবারের জন্য সামান্য মিষ্টি আয়োজন, শবে বরাতের মিষ্টি তালিকায় লাউয়ের হালুয়া যোগ করতে পারেন নিশ্চিন্তে। রইলো রেসিপি-

উপকরণ

  • লাউ কুচি ২ কাপ
  • চিনি ১ কাপ
  • ঘি ১/২ কাপ
  • গুঁড়া দুধ ১/২ কাপ
  • এলাচ গুঁড়া ১/২ চা চামচ
  • কিসমিস ও বাদাম ২ টেবিল চামচ

আরও পড়ুন:

যেভাবে তৈরি করবেন

প্রথমেই লাউ পরিষ্কার করে কুচি করে পানি ঝরিয়ে নিন। এরপর পাতলা কাপড়ে নিয়ে লাউ কুচি থেকে পানি চেপে বের করে নিন। এবার একটি কড়াইয়ে ঘি গরম করে এলাচ দিয়ে তাতে লাউ দিন। লাউ থেকে পানি বের হলে এতে চিনি ও গুঁড়া দুধ দিন। মিশ্রণটি ঘন হলে তাতে কিসমিস ও বাদাম দিন। ব্যস তৈরি হয়ে গেলো ভিন্ন স্বাদের হালুয়া। এবার পরিবেশন করার সময় উপর থেকে ঘি ছড়িয়ে দিন।

জেএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।