ব্যাপক দরপতনে বিটকয়েনের দাম ৭১ হাজার ডলারের কম
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম ৭১ হাজার ডলারের নিচে নেমেছে। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুনর্নির্বাচনের পর বিটকয়েন যে পরিমান মূল্যবৃদ্ধি পেয়েছিল তা টানা এক সপ্তাহের দরপতনে সমপর্যায়ের নীচে নেমে গেছে।
গাজার উদ্দেশে আবারও যাত্রা করবে ‘গ্লোবাল সুমুদ’ ফ্লোটিলা
দখলদার ইসরায়েলি হামলায় যুদ্ধবিধ্বস্ত গাজায় সাহায্য পৌঁছানোর জন্য ‘গ্লোবাল সুমুদ’ অ্যাড ফ্লোটিলা আবার যাত্রা শুরু করবে। আগামী ২৯ মার্চ বার্সেলোনা থেকে এ যাত্রা শুরু হবে। এবারের যাত্রায় আন্তর্জাতিক অংশগ্রহণ আরও বিস্তৃত হবে।
নাসার রকেটে প্রযুক্তিগত ত্রুটি, চাঁদের অভিযান স্থগিত
ঐতিহাসিক আর্টেমিস II মিশন স্থগিত করার ঘোষণা দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। মিশনটি আগামী সপ্তাহে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করার পরিকল্পনা ছিল। তবে পরীক্ষার সময় প্রযুক্তিগত সমস্যা দেখা যাওয়ায় মিশনটি পেছানো হয়েছে।
মার্কিন প্ররোচনায় চীনের হুমকি উড়িয়ে দিলেন পানামার প্রেসিডেন্ট
পানামা খালের দুটি বন্দরের পরিচালনা করা হংকংভিত্তিক চীনা কোম্পানিকে সরিয়ে দেওয়ায় চীনের হুমকির পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো। বুধবার (৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট মুলিনো চীনের ‘চড়া মূল্য দেওয়ার’ হুমকি সরাসরি প্রত্যাখ্যান করেছেন।
তাইওয়ানে অস্ত্র পাঠাতে যুক্তরাষ্ট্রকে ‘সতর্ক’ থাকার পরামর্শ চীনের
তাইওয়ানে অস্ত্র সরবরাহের বিষয়ে যুক্তরাষ্ট্রকে ‘সতর্ক ও বিচক্ষণ’ থাকার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। গত নভেম্বরের পর এই প্রথম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে আলাপকালে শি জিনপিং এ সতর্কবার্তা দিয়েছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের ওপর প্রভাব হারাচ্ছে ইসরায়েল, চাপে নেতানিয়াহু
যুক্তরাষ্ট্রের ওপর প্রভাব হারাচ্ছে ইসরায়েল। এ নিয়ে বিরোধীদের চাপের মুখে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনায় ওয়াশিংটনের সিদ্ধান্তে আদৌ কতটা প্রভাব ফেলতে পারবে তেল আবিব, তা নিয়ে সন্দিহান ইসরায়েলিরা। অথচ কয়েক মাস আগেও অঞ্চলটিতে নিজেদের আধিপত্যের দ্বারপ্রান্তে রয়েছে বলে মনে করছিল ইসরায়েল।
বিশ্ববাজারে সোনা-রুপা-তেলের দামে ধস
বিশ্ববাজারে সোনা, রুপা, তামা, অপরিশোধিত তেলসহ বিভিন্ন পণ্যের দামে বড় ধরনের ধস নেমেছে। চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতৃত্বের মধ্যে ফোনালাপের পর বৈশ্বিক উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়া এবং একই সঙ্গে ইরান–যুক্তরাষ্ট্র আলোচনার সম্ভাবনা তৈরি হওয়ায় বাজারে ঝুঁকি কমেছে। এর প্রভাব পড়েছে পণ্যমূল্যে, আর শক্তিশালী হয়েছে মার্কিন ডলার।
ত্রিদেশীয় বৈঠক: ৩১৪ যুদ্ধবন্দি বিনিময়ে সম্মতি
দীর্ঘ চার বছরের রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে দ্বিতীয় দফা ত্রিদেশীয় আলোচনা চলছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) এ বৈঠকের নেতৃত্ব দিচ্ছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।
ড. ইউনূসকে কীভাবে মনে রাখবে বাংলাদেশ?
জানুয়ারির শেষদিকে ঢাকার ব্যস্ত সড়কে অটোরিকশা চালাতে চালাতে কথা বলছিলেন রুবেল চাকলাদার। তার কণ্ঠে ক্ষোভের চেয়ে হতাশাই ছিল বেশি। ৫০ বছর বয়সী এই চালকের মতে, ২০২৪ সালের আগস্টে ছাত্রনেতৃত্বাধীন অভ্যুত্থানে দীর্ঘদিনের শাসক শেখ হাসিনার পতনের পর যে বিরল সুযোগ তৈরি হয়েছিল, বাংলাদেশিরা তা নষ্ট করেছে। হাসিনার ১৫ বছরের শাসনামলজুড়ে স্বৈরতান্ত্রিকতা, বিরোধী দমনের অভিযোগ এবং ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের কথা উঠে এসেছে।
কে এম