ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল মান্নানের সমর্থনে একটি যুব পদযাত্রা হয়েছে।
শনিবার সকালে (৭ ফেব্রুয়ারি) রাজধানীর পুরান ঢাকার দয়াগঞ্জ এলাকা থেকে শুরু হওয়া পদযাত্রাটি ঢাকা-৬ আসনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বংশালের সুরিটোলা স্কুল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। দয়াগঞ্জ থেকে শুরু হয়ে পদযাত্রাটি লোহারপুল, সূত্রাপুর ও ভিক্টোরিয়া পার্ক এলাকা অতিক্রম করে।
পদযাত্রাটি জামায়াতের প্রার্থী আব্দুল মান্নানের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষে সুরিটোলা স্কুল প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
সমাবেশে প্রার্থী আব্দুল মান্নান বলেন, যুবসমাজের অংশগ্রহণকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন। একইসঙ্গে ঢাকা-৬ আসনের মানুষের সেবায় কাজ করার প্রত্যয় পুনরায় ব্যক্ত করেন তিনি।
পরে আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
এমডিএএ/এসএনআর