রাজনীতি

১২ তারিখ পর্যন্ত ধৈর্য ধরে থাকতে পারি এই দোয়া করবেন: মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আল্লাহ ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস।

তিনি বলেন, একজন প্রার্থী বিনোদনমূলক আচরণসহ নানানভাবে এই আসন অশান্ত করার চেষ্টা করছেন। আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। আমি যেন নির্বাচনের দিন অর্থাৎ ১২ তারিখ পর্যন্ত ধৈর্য ধরে থাকতে পারি এই দোয়া করবেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে মতিঝিলের আরামবাগ এলাকায় নির্বাচনি প্রচারণাকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনইসিবি থেকে জসীমউদদীন পর্যন্ত ৬০ ফুটের সড়কের প্রতিশ্রুতি তারেক রহমানের জামায়াতের নিবন্ধন ও আমিরের প্রার্থিতা বাতিল চাইলেন নারী নেত্রীরা 

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফল পরিবর্তনের চেষ্টা করা হতে পারে আশঙ্কা প্রকাশ করে মির্জা আব্বাস বলেন, এই সরকারের বিশেষ বিশেষ জায়গায় বিশেষ লোকজন বসে আছে। তারা নির্বাচন ইঞ্জিনিয়ারিং করার জন্য যা করার তা করছে। আওয়ামী লীগের মতো এখনো বিরোধীপক্ষের যারা আছে তারা নির্বাচন ম্যানিপুলেট করার চেষ্টা করছে। নির্বাচন বানচালের জন্য কয়েকটি দল পরিকল্পিতভাবে কাজ করছে।

এসময় তিনি অভিযোগ করেন, একজন প্রার্থী বিনোদনমূলক আচরণসহ নানানভাবে এই আসন অশান্ত করার চেষ্টা করছেন। এর মাধ্যমে তারা সিম্প্যাথি ভোট পাওয়ার চেষ্টা করছেন।

ইসমাইল সিরাজী/কেএসআর