সুনামগঞ্জ-২ আসনের জামায়াতের প্রার্থী শিশির মনির বলেছেন, এটা শুধু ভোট হচ্ছে না, এটা পরিবর্তনের অঙ্গীকার হচ্ছে। সুতরাং আমি মনে করি বাংলাদেশের মানুষ এই ভোট প্রয়োগ করবে বন্দোবস্তের জন্য। নতুন বাংলাদেশ গড়ে তোলার যে পার্লামেন্ট হবে, সেখানে এই দেশের মানুষ গুরুত্বপূর্ণ লোকদের পাঠাবে- যারা এই পরিবর্তনের বার্তাকে ধারণ করে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় শাল্লা উপজেলার দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। এই দেশের মানুষ এখন দুর্নীতি পছন্দ করে না। তারা জীবনমানের উন্নয়নসহ জবাবদিহিমূলক সরকার চায়।
সুনামগঞ্জ ২ আসনে (দিরাই-শাল্লা) ৩ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। এই আসনে ভোটার ৩ লাখ ৩ হাজার ২৫১ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৫২ হাজার ৯৯৭ জন এবং নারী ১ লাখ ৫০ হাজার ২৫৩ জন।
লিপসন আহমেদ/এফএ/এএসএম