জাতীয়

নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে ভোট দিলেন জাকির ও কুবরা দম্পত্তি

নতুন বাংলাদেশের প্রত্যয়ে সকাল সকাল ভোট দিতে পেরে খুবই উচ্ছ্বসিত উত্তরার আলী জাকির ও খাদিজাতুল কুবরা দম্পত্তি। ভোট দেওয়া শেষে সেলফি তুলছিলেন তারা। জাগো নিউজকে এই দম্পত্তি জানায়, তারা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন। সেই বাংলাদেশে এরইমধ্যে সিস্টেমে পরিবর্তন শুরু হয়ে গেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে তারা একথা বলেন। দেখা গেছে, ভোট দিয়ে তারা যারপরানই উচ্ছ্বসিত। তুলছিলেন সেলফিও।

স্বামী ব্যবসায়ী হলেও খাদিজাতুল কুবরা আছেন বায়িং হাউজে। খাদিজাতুল কুবরা বলেন, ‘ভোট দেওয়ার পরিবেশ খুব সুশৃঙ্খল এবং ওয়েল ডকুমেন্টেড। ভোটের যে স্লিপগুলা সেখানে নিজের সিগনেচার করে নিয়ে আসা এবং ভেরি স্পেসিফিক। এই ডকুমেন্টেশনটা যে ভেরি ক্লিয়ার এটা নিয়ে আই অ্যাম সো হ্যাপি। আমি খুব কনফিডেন্ট যে বাংলাদেশে আসলে সিস্টেম চেঞ্জ অলরেডি শুরু হয়ে গেছে। উই আর ওয়েটিং ফর নিউ বাংলাদেশ।’

তিনি বলেন, ‘আমি ১৫-১৬ বছর আগে ভোট দিয়েছি। আমি সো এক্সাইটেড। একচুয়ালি আই অ্যাম ওয়েটিং ফর দ্য নিউ বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশের জন্য আমরা আসলে অপেক্ষা করতেছি। কারণ ভোট দিতে এসেই যে অনুভূতিটা যে ছিল খুব গ্রেট। কারণ ডকুমেন্টেশন আপনার যে ভোটের প্রত্যেকটা পেপার, ওনারা যেভাবে ক্রিয়েট করেছে, ইনপারসন হিসেবে মানে বলামাত্র সঙ্গে সঙ্গে বের করে ফেলছে এবং আপনার ভোটটা যে আপনি কাস্ট করেছেন আপনার সিগনেচার থাকবে মানে এভরিথিং ইজ ভেরি ক্লিয়ার অ্যান্ড ভেরি সিস্টেমেটিক।’

ব্যবসায়ী আলী জাকের জাগো নিউজকে, ‘খুব সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। খুবই সুন্দরভাবে ভোট দিয়েছি। দেখা যাক দেশের পরিবর্তনে আমরা কতদূর কী করতে পারি।’

ইএইচটি/জেএইচ