দেশজুড়ে

নরসিংদীতে ভোট দিলেন বিএনপির মঈন খান-খায়রুল কবির খোকন

নরসিংদীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ নিজ এলাকায় ভোট দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মনোনীত প্রার্থী ড. আব্দুল মঈন খান এবং বিএনপির যুগ্ম-মহাসচিব ও ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে নরসিংদীর পলাশে মঈন খান ও নরসিংদী সদরের চিনিশপুর নিজ কেন্দ্রে বিএনপির যুগ্ম-মহাসচিব ও ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন ভোট দেন। এসময় সবাইকে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান এই দুই নেতা।

নিজ কেন্দ্রে ভোট দেওয়া শেষে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে বিএনপির যুগ্ম-মহাসচিব ও ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন/ প্রতিনিধির পাঠানো ছবি

ভোট দিয়েছেন নরসিংদী-১ আসনে জামায়েত ইসলামের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. ইব্রাহিম ভূঞা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে নরসিংদীর ৫টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ও গণভোট শুরু হয়।

রিটানিং কর্মকর্তা ও নরসিংদীর জেলা প্রশাসক (ডিসি) মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, নির্বাচনি পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে মাঠে রয়েছে ৫ শতাধিক সেনা সদস্য, পুলিশের প্রায় ১৫০০ সদস্য, ১৩ প্লাটুন বিজিবি, র‌্যাব ও আনসার বাহিনীর সদস্যরা। এছাড়া জেলাজুড়ে ৪৫ জন ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দায়িত্বে রয়েছেন।

চরাঞ্চলের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ড্রোনের পাশাপাশি সেনাবাহিনীর ১টি হেলিকপ্টারের ব্যবহার করা হবে। ৫টি সংসদীয় আসনে ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বি তা করছেন। জেলার ৬৬৩টি কেন্দ্রে ১৯ লাখ ৪৭ হাজার ৯৪৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

সঞ্জিত সাহা,এসএএইচ