জাতীয়

৬ ঘণ্টায় ভোট পড়েছে ২৯ শতাংশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স এনেক্স বিল্ডিং ভোটকেন্দ্রে ৬ ঘণ্টায় ভোট কাস্ট হয়েছে ২৯ শতাংশ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইটিং অফিসার আতিকুল ইসলাম সেলিম এ তথ্য জানান।

আতিকুল ইসলাম জানান, এ কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা ১৯৫৯ জন। তবে অনেকেই পোস্টাল ভোট দেওয়ায় এখানে ভোটার সংখ্যা ১৮৩০ এ নেমে এসেছে। এখন পর্যন্ত পাঁচশ এর কিছু বেশি ভোট কাস্ট হয়েছে। যা মোট ভোটের প্রায় ২৯ শতাংশ।

এফএআর/জেএস/